১৯/০২/২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইবুনাল।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্যরা হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এ মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। গ্রেপ্তাররা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

পড়ুন: নির্বাচন ঘিরে ভুয়া সংবাদ ছড়ানো বেড়েছে ৪০ শতাংশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন