বিজ্ঞাপন

আশুলিয়ার জামগড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

আশুলিয়ার শিল্পাঞ্চল জামগড়ায় দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে দোকানপাট ও মার্কেট আংশিক বন্ধ রেখে তারা এ কর্মসূচি পালন করেন।

স্থানীয়দের অভিযোগ, জামগড়া এলাকার প্রধান সড়ক ও শাখা সড়কগুলো সারা বছরই ময়লা ও দূষিত পানিতে নিমজ্জিত থাকে। অতিবৃষ্টির সময় নয়—বরং বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক এলাকায় রিকশা ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারে না।

এর ফলে শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও শ্রমিকদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বছরের পর বছর চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছে কারখানা ও ব্যবসায়ীরা। পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক শ্রমিক, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধন, স্মারকলিপি ও বারবার অনুরোধের পরও সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি।

এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়কের আব্দুল্লাহপুর-বাইপাইল অংশে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে বিভিন্ন যানবাহন, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আশুলিয়ার জামগড়ার জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি এব্যাপারে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহন করবেন বলে জানান।

তবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, কাজ শুরু না হলে শুধু আশ্বাসে আর ভরসা নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পড়ুন- বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন