২৪/০২/২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আসন্ন ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে: ডিএনসিসি প্রশাসক

আসন্ন কোরবানি ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিজ্ঞাপন

 বুধবার (২৮ মে ২০২৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারিদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ড ভিত্তিক ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে বলে সভায় জানানো হয়।

এছাড়া প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, শহর পরিচ্ছন্নতায় যারা দিন রাত পরিশ্রম করেন তাদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। এবং সিটি কর্পোরেশনের জনবল সংকট উত্তরণে দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে।

তিনি সভায় কোরবানির বর্জ্য যথাসম্ভব দ্রুততার সাথে অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

পড়ুন: ছাত্র-জনতার আন্দোলনের দিন আগুনে পুড়ে ৬ শিক্ষার্থী নিহত: গ্রেফতার ৬

দেখুন: ঝামেলা ছাড়াই ঘরে বসে আয়কর জমা দিন: প্রধান উপদেষ্টা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন