32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৩:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আসাম, মিজোরাম, ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা

প্রতিকূল আবহাওয়ার কারণে আসাম, মিজোরাম এবং ত্রিপুরার বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

বুধবার (২৮ মে) জারি করা সতর্কবার্তায় দুই থেকে তিন দিন আসামের পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) সতর্ক করে বলেছে, বৃহস্পতিবার (২৯ মে) আসামের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এসব এলাকা রেড অ্যালার্টের আওতায় থাকবে। যেখানে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার, যা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও শুক্রবার (৩০ মে) বৈরী আবহাওয়া থাকতে পারে।

গুয়াহাটিতে টানা ও তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আরএমসি। এর ফলে শহরে জলাবদ্ধতা, যানবাহন চলাচলে বিঘ্ন এবং গাছপালা ভেঙে পড়ার এবং স্থানীয়ভাবে ভূমিধসের ঝুঁকি; বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও পাহাড়ি এলাকায় বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

একইভাবে, ত্রিপুরার আবহাওয়া অফিস পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাস দিয়ে সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আরএমসি। বিচ্ছিন্ন এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে।

বিজ্ঞাপন

পড়ুন: বন্যায় ভারতের ত্রিপুরায় প্রাণহানি বেড়ে ২৪, আরও ভারী বৃষ্টির পূর্বাভাস

দেখুন: আকাশে মেঘ-রোদের খেলা, ভারী বৃষ্টির আভাস

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন