০২/০৩/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্পদায়ের ক্ষতি করেছে : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে। তিনি আজ নরসিংদীর ঘোড়াশাল বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি এক পথসভায় প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় মঈন খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধান মন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছি। তবে সেখানেও কোন সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা। তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যে ভাবে একজন নাগরীক তার সকল অধিকাংশ নিশ্চিত করতে পারে, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জণগণের সেই অধিকার নিশ্চিত করবে বিএনপি।


ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সোবাহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে মঈন খান ঘোড়াশালের কতাতৈল গনি মার্কেট, আঁটিয়াগাও ও ঘোড়াশাল বাজারে পথসভা করেন।

পড়ুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়

দেখুন: নিজেরাই ঝুঁকিতে, কিভাবে নিশ্চিত করবেন অন্যের নিরাপত্তা? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন