০১/০৩/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগে ছাত্র-জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।

শনিবার (১০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পরে বিজয় উল্লাসে ফেটে পড়েন ছাত্র-জনতা।

এ সময় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ মোড়ে দফায় দফায় মিছিল নিয়ে আসেন। এরপর শাহবাগ মোড়ে সমাবেশ স্থলে যোগ দেন তারা। ছাত্র-জনতারা বলেন, তাদের পূর্ব ঘোষণা সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

শুক্রবার বিকাল থেকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩টি দাবি নিয়ে শাহবাগ মোড় ব্লক বিক্ষোভ করতে থাকে। তাদের দাবির মধ্যে ছিল আওয়ামীলীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দান এবং জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ লীগের সব অপকর্মের বিচার।

বিজ্ঞাপন

পড়ুন : তিন দফার, এক দফা বাকি থাকতেও রাস্তা ছাড়বো না : হাসনাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন