ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, খাদ্য মজুত সন্তোষজনক। কি কি কেনা হবে সেটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি। সবচেয়ে বেশি বোরো ধান কেনা হয়, এরপর আমন, সবচেয়ে কম কেনা হয় আউশ। সরকার বাজারে মূল্য স্থিতিশীল চেষ্টা করছে, দামের ওঠানামা খুব বেশি যেন না হয়।
এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে আগামী ৫ আগস্ট। এর নির্মাণ ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।
পড়ুন: যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে : অর্থ উপদেষ্টা
এস/


