০২/০৩/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আ.লীগ নিষিদ্ধসহ চার দফা দাবিতে শাহবাগে শহীদি সমাবেশ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদি সমাবেশ’ শুরু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয় :

১. আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২. শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

৩. পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে।

৪. দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, এই দাবিতে আগামী ১০০ দিন দেশের ৬৪ জেলায় গণসংযোগ চালানো হবে। দাবি পূরণ না হলে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে।

সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন