বিজ্ঞাপন

আ. লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

রাজধানীর মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। জুমার নামাজ শেষে এই মঞ্চে শুরু হবে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে সরে শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে হোটোল কন্টিনেন্টালের সামনে চলে আসেন আন্দোলনকারীরা। এদিকে জুমার নামাজ শেষে মিছিল নিয়ে দলে দলে মঞ্চের সামনে আসছেন বিক্ষোভকারীরা।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। রাতেই আন্দোলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দীন পাটোয়ারীসহ শীর্ষ নেতারা।

শুক্রবার সকাল ৯টার দিকে এনসিপির কয়েকশ’ নেতাকর্মী বিক্ষোভ করছেন। এই দাবি আদায়ে জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামি আন্দোলন, এবি পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলও একাত্মতা প্রকাশ করেছে।

সকালে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের বিচার কালক্ষেপণের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনঃগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। আমাদের আশা ছিল, এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা। আমরা শুনেছি, আওয়ামী লীগ নিষিদ্ধে অনেক উপদেষ্টারাও অনিচ্ছা রয়েছে।’

বিজ্ঞাপন

পড়ুন: আ. লীগ নিষিদ্ধের ব্যপারে সিদ্ধান্ত সরকারের, বিএনপির নয়: মঈন খান

দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন