আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ কমিশনারের স্বাক্ষর যুক্ত একটি অফিস আদেশে দেখা যায়, আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্য না থাকতে পারে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, এই নির্দেশনা ড্রাফট কপি ছিল। কিভাবে তা যেনো বাইরে চলে গেছে। ইনফরমেশনটা ভিন্নভাবে চলে গেছে। আমরা নতুন করে কারেকশন দিচ্ছি।
জানা যায়, সম্প্রতি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। ওই বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকের পর গত রোববার পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত একটি নির্দেশনা মহানগর পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়।
নির্দেশনার একটি অংশে লেখা রয়েছে, ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে থাকতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রদান করার জন্য সকল অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিগণ এ বিষয়ে তদারকি করবেন।
প্রসঙ্গত, নির্দেশনার এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে সমালোচনা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

