বিজ্ঞাপন

আ.লীগ নেতার হামলায় জিয়া সাইবার ফোর্সের জেলা যুগ্ম আহবায়ক আরিফকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা৷ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ২৪ অক্টোবর সকালে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

হামলার শিকার ছাত্রদল নেতা আরিফ মিয়া বলেন, ইটভাটায় লালমাটি সরবরাহ ব্যবসায়ী কাজে দ্বন্দ্বের জেরে আমার নিযুক্ত ট্রাক চালকদের উপর হামলা করে নগদ টাকাসহ মালামাল লুটে নেয়৷ এ ঘটনার কারন জানতে চাইলে দাউদপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির ও তার ছেলে রাকিবসহ ভাড়াটিয়া সন্ত্রাসী আশরাফুল, ইয়াছিন, সাইদুলসহ ৭/৮ জন অজ্ঞাতরা আমার উপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।

এদিকে অভিযুক্ত কবিরের সাথে যোগাযোগ করলে হামলা প্রসঙ্গে তিনি বলেন,আমি কিছুই জানিনা,তবে গতরাতে মাটির ব্যবসা নিয়ে রাকিবদের সাথে ঝামেলা হইছে শুনছি।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : http://রূপগঞ্জে এলাকাবাসীর হাতে মাদক কারবারিতে জড়িত দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন