বিজ্ঞাপন

ইউআইইউর ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

শর্তসাপেক্ষে উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

শনিবার (২১ জুন) রাতে জরুরি সভা শেষে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, চলমান সেমিস্টারে অংশ নিতে পারবে না বহিষ্কার আদেশ প্রত্যাহার করা শিক্ষার্থীরা। আবার কয়েকজন শিক্ষার্থীকে ২-৩ সেমিস্টারের জন্য সাসপেন্ড রাখা হবে।

তবে প্রত্যাহারের নোটিশে এমন কিছু শর্ত উল্লেখ থাকায় শিক্ষার্থীরা এখনও আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত জানাননি।

এর আগে সন্ধ্যা ৬টা দিকে সংবাদ সম্মেলনে ৮টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল বলেন, ভার্সিটি কর্তৃপক্ষ রাত ৮টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে তারা কঠোর অবস্থানে যাবেন।

তিনি আরও বলেন, রোববার (২২ জুন) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং নতুনবাজার মোড়ে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া রোববার ঢাকাসহ সারা দেশে ‘বাংলা ব্লকেড’ পালিত হবে। এদিন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামবে বলেও জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পড়ুন : ইউআইইউ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার : নতুনবাজার যান চলাচল স্বাভাবিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন