বিজ্ঞাপন

ইউআইইউ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার : নতুনবাজার যান চলাচল স্বাভাবিক

উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেয়ায় রাজধানীর নতুনবাজার মোড়ে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা দিকে সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল বলেন, ভার্সিটি কর্তৃপক্ষ রাত ৮টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে তারা কঠোর অবস্থানে যাবেন।

তিনি আরও বলেন, রোববার (২২ জুন) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং নতুনবাজার মোড়ে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া রোববার ঢাকাসহ সারা দেশে ‘বাংলা ব্লকেড’ পালিত হবে। এদিন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামবে বলেও জানান শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ।

অবরোধের ফলে সীমাহীন দুর্ভোগে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন বাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন