26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইউএনওর সুপারিশ, তবুও ঘরের চাবি পাচ্ছেন না বাসিন্দারা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পুরাতন ভেলাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভেলাবাড়ী ইউনিয়নের ভূমিহীন বাসিন্দারা।

বিজ্ঞাপন

রবিবার (১০ আগস্ট) সকালে আশ্রয়ণ প্রকল্পের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুরুজ আলীর সভাপতিত্বে আশ্রয়ণের বাসিন্দা ও স্থানীয়রা এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘর দেওয়ার সুপারিশ করলেও উপজেলা ভূমি কর্মকর্তা তার ক্ষমতা দেখিয়ে ঘরের চাবি বুঝিয়ে দিচ্ছেন না। বরং তহসিলদারের মাধ্যমে ঘর ছাড়ার নির্দেশ দিচ্ছেন এবং মামলা করার হুমকি দিচ্ছেন।

রিকশাচালক ভিক্ষু মিয়া বলেন, আমি আবেদন করার পর ইউএনও স্যার সুপারিশ করেছেন। কিন্তু উপজেলা ভূমি কর্মকর্তা ঘর বুঝিয়ে না দিয়ে ইউনিয়ন তহসিলদারের মাধ্যমে ঘর ছাড়তে বলছেন। দুই মাস ধরে ঘরে আছি, এখন না ছাড়লে মামলা দিবে বলে হুমকি দিচ্ছেন।

শ্রমিক বেল্লাল হোসেন জানান, ৩০ বছর ধরে এই স্থানে আছি। পুরাতন ঘর ভেঙে নতুন ঘর তৈরি করা হয়েছে। আবেদন করার পর ঘরে উঠলেও এখন চাবি দিচ্ছে না, বরং ঘর থেকে বের করে দিয়েছে।

৭০ বছরের গৃহকর্মী হাওয়া বেগম বলেন, অন্যের বাসায় কাজ করে জীবন চলে। নতুন করে জমি কিনে ঘর করার সামর্থ্য নেই। দুই মাস ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আছি, কিন্তু এখন বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

রিকশাচালক আসাদুল ইসলাম জানান, দীর্ঘদিন এখানে থাকার পর ঘরে উঠেছি, কিন্তু বরাদ্দ দেওয়া হয়নি। হঠাৎ ঘর থেকে বের করে দেওয়ায় এখন ভাইয়ের ঘরের বারান্দায় থাকতে হচ্ছে।

এ বিষয়ে আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি মোবাইল নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, তিনি অসুস্থ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। তার ব্যক্তিগত নাম্বার আমারও জানি না।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, বিষয়টি শুনেছি। আমি বর্তমানে ডিসি স্যারের কক্ষে মিটিংয়ে আছি। তাদের কালকে আসতে বলুন, শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: সিলেটে ২৪ ঘন্টা পর উদ্ধার হলো বিজিবি সদস্যের মরদেহ

দেখুন: সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: চক্রের অন্যতম অপু গ্রে/প্তা/র

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন