২৮/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইউএনও’র বিরুদ্ধে নাজিরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ দোসরদের পুন: প্রতিষ্টার অভিযোগ নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নাজিরপুর উপজেলা বিএনপি। বুধবার ( ১৭ ডিসেম্বর) দুপুর উপজলা দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান। এ সময় তিনি আরো বলেন  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত  সংবর্ধনার অনুষ্টানে দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনার দোসর ও ২০২৪ জুলাই গন অভ্যুত্থান বিরোধী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানে করেন।  এ সময় তিনি আওয়ামী লীগের দোসরদের বিশেষ অতিথির আসনে বসিয়ে অনুষ্টান সম্পন্ন করার কারনে  বিভিন্ন রাজনৈতিক দল সহ নাজিরপুর উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠান বর্জন করেন।

নাজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হাসান খান আরো অভিযোগ করেন যে, সাজিয়া শাহনাজ তমা নাজিরপুর যোগদানের পর থেকে এলাকার উন্নায়ন মুলক কর্মকাণ্ডের কোন পদক্ষেপ গ্রহন করেন নাই। এ ছাড়া যে সব সাধারণ নাগরিক সেবা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে যান তাদের সাথে খারাপ আচরন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু হাসান খান বলেন এ নির্বাহী ককর্মকর্তা এক দলের সভাপতি ন্যায় ভুমিকা পালন করছে।। তাকে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে করা সম্ভব নয়। আমরা খোজ নিয়ে জেনেছি তিনি একটি বিশেষ এলাকার লোক। ফ্যাসিস্ট সরকার আমলে প্রভাব ঘাটিয়ে নিজ এলাকার আশে পাশে চাকরি করেছেন।

সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ইয়াহিয়া খান, আসাদুজ্জামান টিপু হাজরা, কলারদোনিয়া ইউনিয়ন বিএনপি আহবায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা বিএনপি সদস্য মাসুম মিনা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম রোকেয়া রহমান, ছাত্রদল আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি।

পড়ুন: নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন