বিজ্ঞাপন

ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, আমরা কোন কাগজ নিয়ে আসনি৷ প্রতিষ্ঠানটি আওয়ামীলীগের আর নিয়োগ দেওয়া হচ্ছিলো আওয়ামী লীগের লোকদের৷ আমাদের ছেলেরা এসব বলতে গেলে ইউএনও খারাপ আচরণ করে। ইউএনও জামায়াতের লোক৷ এসব মিথ্যা,আমরা কোন কাগজ নিয়ে আসিনি৷ 

মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আয়া ও পরিছন্নতা কর্মী পদে ৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছেন৷ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় এসেছি। 

 ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে প্রতিষ্ঠানটির লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিরীক্ষকেরা ভাইভা নেওয়া শুরু করে। পরক্ষণেই আমার রুমে তারা অবস্থান করে। এমতাবস্থায় বিএনপি সভাপতি ও তার সহযোগীরা আমার রুমে আসেন৷ মব সৃষ্টি করে  নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।

পড়ুন- ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

দেখুন- রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন