28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইউএনও এবং পিআইও এর স্বাক্ষর জাল করে প্রকল্পের ৫২ লাখ টাকা আত্মসাৎ, নরসিংদীতে ২ কর্মচারী গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকালে দুইজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার গভীর রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে কাবিখা ও টিআর বিল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্যনির্বাহী সহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন (৩৫) এবং অফিস সহকারী (পিয়ন-আউটসোর্সিং) আশিক ভূঁইয়া (২৫)। তুহিন শিবপুর উপজেলা সদরের মো. হোসেন আলীর ছেলে এবং আশিক ভূঁইয়া একই উপজেলার খড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

এ ঘটনায় শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলা পিআইও কার্যালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা ও টিআর প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেওয়া হয়। কিন্তু বাজেট না থাকায় এর মধ্যে ৮১টি বিল ২৬ জুন প্রত্যাখ্যান হয়।

বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর নজরে এলে তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গোপনে তদন্ত চালায়। তদন্তে ওই দুই কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের প্রমাণ মেলে।

তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৮১টি বিলের ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছিল।

এসব তথ্য শিবপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসকের নির্দেশে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের পর তারা আত্মসাৎ করা ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দেয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনার মূল হোতা তুহিন সহ তাদের বিরুদ্ধে মামলা নথী ভুক্ত করা হয়েছে। আজ বিকালে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন: কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রাজধানীসহ সর্বত্র নৈরাজ্য

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন