বিজ্ঞাপন

ইউক্রেনকে এক লাখ ড্রোন দেওয়ার ঘোষণা ব্রিটেনের

ইউক্রেনকে এক লাখ ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে। যা আগের প্রতিশ্রুতির তুলনায় দশ গুণ বেশি।

ব্রিটিশ সরকার বলেছে, এই মানববিহীন উড়োযানগুলো যুদ্ধের ধরণ বদলে দিয়েছে। বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করার এই ঘোষণা এমন এক সময়ে দেওয়া হলো যখন দেমটি স্বাধীনভাবে প্রস্তুত করা স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ বা কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা-এর সুপারিশ গ্রহণ করেছে।

সেখানে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও আক্রমণাত্মক ক্ষমতাসম্পন্ন সেনাবাহিনী গড়ে তোলা জরুরি।

রয়টার্স বলছে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে চলা প্রতিরোধ সংগ্রামে ড্রোন যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে বলে মনে করছে ব্রিটেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউক্রেনকে আরও বেশি সহায়তা দিতে চায় দেশটি।

যুক্তরাজ্যের পক্ষ থেকে এই ঘোষণাটি আসছে ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ব্রাসেলস বৈঠকে, যেখানে যুক্তরাজ্যের সঙ্গে আয়োজক হিসেবে আছে জার্মানিও।

বৈঠকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, শুধু ড্রোন নয় এ বছর ব্রিটেন ইউক্রেনকে ১ লাখ ৪০ হাজার গোলাবারুদ সরবরাহ সম্পন্ন করেছে এবং ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।

ড্রোন সহায়তার এই ৩৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের প্যাকেজটি ইউক্রেনের জন্য ঘোষিত ৪.৫ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা পরিকল্পনার অংশ। ইউক্রেনের অন্যতম বড় পশ্চিমা মিত্র হিসেবে ব্রিটেন যুদ্ধের শুরু থেকেই নানা ধরনের সমর্থন দিয়ে আসছে।

বিজ্ঞাপন

পড়ুন: ইউক্রেন সীমান্তের কাছে ধসে পড়ল দুটি সেতু, নিহত অন্তত ৭

দেখুন: হঠাৎ রাশিয়াকে ঝাকুনি দিলো ইউক্রেন!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন