বিজ্ঞাপন

ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে এর পাইলটও নিহত হয়েছেন। ইউক্রেনীয় সামরিক বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদন মতে, ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার (২৮ জুন) রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এর পাইলটও নিহত হন। তবে কোন এলাকায় এটি বিধ্বস্ত হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিধ্বস্ত হওয়া তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান এটি। এক বিবৃতিতে বলা হয়, ‘পাইলট তার সমস্ত অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে ভূপাতিত করেন। শেষটি ভূপাতিত করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

আরও বলা হয়, পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি বিধ্বস্ত হয় এবং তিনি বেরোনোর সময় পাননি।

ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতভর ইউক্রেনে ৪৭৭টি ড্রোন এবং বিভিন্ন ধরণের ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনীয় বাহিনী ২১১টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সত্যিই আগ্রহী ট্রাম্প: পুতিন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন