বিজ্ঞাপন

ইউক্রেনের খারকিভে রাশিয়ার হামলা

ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (৭ জুন) ভোরে খারকিভ রুশ বাহিনীর হামলায় কেঁপে ওঠে। শহরটির মেয়র জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর এখানে আজ ভোরেই সবচেয়ে বড় হামলা হয়েছে।

বিজ্ঞাপন

গত সপ্তাহে রাশিয়ার বিভিন্ন যুদ্ধবিমান লক্ষ্য করে চমকপ্রদ হামলা চালায় ইউক্রেন। এতে রুশ বাহিনীর ৪০টিরও বেশি বিমান ধ্বংস হয়ে যায়। এরপর থেকেই ইউক্রেনে প্রতিশোধমূলক হামলা শুরু করে রাশিয়া।

খারকিভের মেয়র ইগোর তেরেকোভ বলেছেন, “৪০টিরও বেশি হামলায় খারকিভ কয়েকবার কেঁপে উঠেছে। এতে অন্তত ৩ জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর খারকিভ এ মুহূর্তে সবচেয়ে বেশি হামলার মুখোমুখি হচ্ছে।” তিনি জানান, হামলায় মিসাইল, ড্রোন এবং আকাশ থেকে ছোড়ার বোমা ব্যবহার করা হয়।

গতকাল শুক্রবার এবং আজ শনিবার মিলিয়ে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত সাতজন নিহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে আজ তারা রাশিয়ার একটি এসইউ৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলের দিকে অভিযান চালিয়ে বিমানটি ধ্বংস করা হয়েছে বলে জানায় তারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান সম্পর্কে কিছু না জানালেও; এক যুদ্ধ ব্লগার জানিয়েছেন একটি এসইউ৩৫ বিমান নিখোঁজ হয়েছে। কিন্তু বিমানটির পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রুশ বাহিনীর ৪০টির বেশি বিমান ধ্বংসের পর এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয় রাশিয়া। এ হামলার পর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই ট্রাম্প জানান রাশিয়া যে কোনো মুহূর্তে পাল্টা জবাব দেবে।

পড়ুন: ইউক্রেনকে এক লাখ ড্রোন দেওয়ার ঘোষণা ব্রিটেনের

এস


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন