বিজ্ঞাপন

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানির এই ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। একদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ কার্যত স্থবির হয়ে আছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, খারকিভ শহরসহ উত্তর-পূর্বাঞ্চলের ১১টি শহর ও গ্রামে হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া সুমি অঞ্চলে রাতের আঁধারে রুশ ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোল শহরের একটি বাজারে ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গাঞ্জা। পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন গভর্নর ভাদিম ফিলাশকিন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তারা জানায়, ১১টি ড্রোন ১০টি স্থানে আঘাত হানে এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ছয়টি স্থানে পাওয়া গেছে।

পড়ুন: আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন