বিজ্ঞাপন

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান

চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো “Top Ten Genius Intern Doctors @ Dhaka University সম্মাননা ২০২৫” আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয় তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি বলেন— “বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতিকে আরও আশাবাদী করে তোলে।” তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী।
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।
তিনি বলেন— “চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।”

বিজ্ঞাপন

পড়ুন : অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১০৩ চিকিৎসক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন