বিজ্ঞাপন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মহাখালীস্থ এসকেএস টাওয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।

বিজ্ঞাপন

Accountability Today for Sustainability Tomorrow – এই মোটোতে আসন্ন ২০২৬ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, মানব সম্পদ ও সাপ্লাই চেইন পরিচালক কর্ণেল মোঃ ইফতেখার আহমেদ (অবঃ), চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চ ইনচার্জ সৈয়দ হাসিবুল হক (হাসিব) সহ আরো অনেক কর্মকর্তাবৃন্দ।


সম্মেলনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রোগীদের আরো উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য প্রশস’ নতুন বহির্বিভাগ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখানে দিবা-রাত্রি অনেক রোগীকে একসাথে বহির্বিভাগ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে। সম্মেলন শেষে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কর্মকর্তাগণকে পুরস্কৃত করা হয়।

পড়ুন: আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চির বিদায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন