বিজ্ঞাপন

ইউনূস সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক নয়: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ইউনূস সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।

মঙ্গলবার (৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলেন, আপনারা ডিসেম্বরে নির্বাচন চান। ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলিনি, আপনি ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা। আমরা বলেছি, আপনার সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আপনার ক্ষমতার উৎস জনগণ। যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কী সংস্কারের একটা প্রস্তাব আসছে। আজকে দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কারের তো কোনো কথা বলেননি। আজকে ব্যবসায়ীরা হাহাকার করছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলা হচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কথা বলার কোনো জায়গা নেই।’

বিজ্ঞাপন

পড়ুন: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে : পার্থ

দেখুন: এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় | আন্দালিব পার্থ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন