০৯/০২/২০২৬, ২২:১৬ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্য’র অনাস্থা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরায়েজীর বিরুদ্ধে সরকারি ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম, স্বার্থজটিল আচরণ ও দায়িত্বে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন তার পরিষদের ১০ জন নির্বাচিত সদস্য।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে এ অনাস্থা প্রস্তাব দাখিল করেন তারা। চেয়ারম্যান মিন্টু ফরায়েজী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠজন বলে জানা গেছে। তিনি ওই ইউনিয়ন থেকে নৌকার টিকেট নিয়ে নির্বাচন করেন।

সদস্যদের অভিযোগে বলা হয়, চেয়ারম্যান বিভিন্ন সরকারি বরাদ্দ প্রকল্প, ডিজিটাল সেন্টার পরিচালনা, পাকা ঘর, গৃহহীনদের তালিকা, গাছ কাটার অনুমতি, রাস্তা প্রশস্তকরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নসহ প্রায় সব ক্ষেত্রেই একক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে সদস্যরা মতামত দেওয়ার সুযোগ পাননি। অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প বণ্টন হওয়ায় ইউনিয়নের সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।

নজরুল ইসলাম, বশির হাওলাদার, আবুল হোসেন্সহ কয়েকজন ইউপি সদস্য বলেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্তে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা ইউনিয়নের স্বার্থে অনাস্থা দিতে বাধ্য হয়েছি।

চেয়ারম্যান মিন্টু ফরায়েজী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে অনাস্থা দেওয়া হয়েছে।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন, আমার কাছে লিখিত অনাস্থা প্রস্তাব এসেছে। আইন অনুযায়ী বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে মনোনয়নপত্র জমা দিলেন যারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন