বিজ্ঞাপন

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

গেল মৌসুমে সব ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। সেই সুবাদে এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে লা লিগায় ৩১টি সহ সব মিলিয়ে মোট ৪৪টি গোল করে এই সম্মান অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

এমবাপ্পের ক্যারিয়ারে এটিই প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট। ইউরোপের প্রধান লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়কে দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

শুক্রবার (৩১ অক্টোবর) রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের কোচ ও সতীর্থদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন,
‘ক্যারিয়ারে প্রথমবার এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য অনেক বড় অর্জন। রিয়ালের হয়ে খেলা আনন্দের, এটি আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আশা করি আরও অনেক বছর এখানে খেলতে পারব। সতীর্থ ও সমর্থকদের ছাড়া এটি সম্ভব হতো না।’

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন এমবাপ্পে। এর আগে ২০১৪–১৫ মৌসুমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন এই পুরস্কার। রোনালদো মোট চারবার এই সম্মান অর্জন করেছেন। অন্যদিকে, বার্সেলোনার জার্সিতে সর্বাধিক ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি।

চলতি মৌসুমেও এখন পর্যন্ত এমবাপ্পে লা লিগার সর্বোচ্চ গোলদাতা। লা লিগায় ১০ ম্যাচে করেছেন ১১ গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে তার গোল ১৬টি।

পড়ুন : ১১ রান করেই বিশ্ব রেকর্ড বাবর আজমের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন