বিজ্ঞাপন

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো খুবি শিক্ষার্থীর

খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার (২৬) নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায়।

জানা গেছে, মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক রিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহত শিক্ষার্থীর মরদেহ তার মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে আটক ৯ টি ঘোড়া, নিলামে বিক্রি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন