০১/০৩/২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইটনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ অনোহল (৪৫) কাকটেংগুর গ্রামের বাসিন্দা মৃত মো. মহুরুদ্দীনের ছেলে।

কাকটেংগুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, বুধবার বিকেলে বাড়ির পাশে ধানের খলায় কাজ করতে ছিলেন অনোহল। কাজ শেষে খলার পাশেই বেঁধে রাখা গরুটি আনতে যায় সে। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আক্রান্ত হন অনোহল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বজ্রপাতে বিভিন্ন জায়গায় প্রাণ গেল ১০ জনের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন