০১/০৩/২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালিতে আসছে নতুন নিরাপত্তা ডিক্রি

ইতালির ক্ষমতাসীন জোট একটি নতুন নিরাপত্তা ডিক্রি আনার প্রস্তুতি নিচ্ছে।যার লক্ষ্য নাগরিক এবং আইন প্রয়োগকারী সংস্থার সুরক্ষা বাড়ানো।

বিজ্ঞাপন

এর আওতায় অবৈধভাবে দখল করা সব ধরনের বাড়ি (শুধুমাত্র প্রথম বাড়ি নয়) দ্রুত উচ্ছেদের ব্যবস্থা থাকবে। অভিবাসীদের পারিবারিক পুনর্মিলনের সুযোগ শুধুমাত্র স্ত্রী/স্বামী এবং নাবালক সন্তানদের মধ্যে সীমাবদ্ধ করা হবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য আত্মরক্ষার অধিকার (legittima difesa) আরও জোরদার করা হবে, যাতে দায়িত্ব পালনকালে স্বয়ংক্রিয়ভাবে তদন্তের মুখে পড়তে না হয়।


“বেবি গ্যাং” মোকাবেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অপরাধের জন্য তাদের অভিভাবকদের সতর্কবার্তা দেওয়া হবে এবং গুরুতর ক্ষেত্রে জরিমানা করা হবে।চুরি বা পকেটমারের মতো অপরাধের ক্ষেত্রে অভিযোগ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়েরের নিয়ম ফিরিয়ে আনা হবে, যা কার্তাবিয়া সংস্কারের সময় বাতিল করা হয়েছিল।

লেগা পার্টি অপরাধের জন্য পয়েন্ট কেটে নেওয়ার মাধ্যমে রেসিডেন্স পারমিট বাতিলের একটি প্রস্তাব দিয়েছে।ঝুঁকিপূর্ণ বিক্ষোভের আয়োজকদের সম্ভাব্য ক্ষতির জন্য অগ্রিম আর্থিক গ্যারান্টি জমা দেওয়ার প্রস্তাবও রয়েছে।

পড়ুন- গণভোট ও নির্বাচন একই দিনে হবে : প্রধান উপদেষ্টা

দেখুন- শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন