০১/০৩/২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালিতে মরহুম আবুল হাসেম ঢালীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য, একই সঙ্গে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পিতা মরহুম মোঃ আবুল হাসেম ঢালীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মাহফিলটি ইতালির রাজধানী রোমের পিয়েচ্ছা ভিত্তোরিও মসজিদে বাইতুর রহমানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি স্বপন বেপারী। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজহার মৃধা, সহ-সভাপতি নজরুল বেপারী, চুন্নু মৃধা, উজ্জ্বল ওঝা, নজরুল ঢালী; যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মৃধা ও রুবেল ভূঁইয়া; সাংগঠনিক সম্পাদক আলমগীর বেপারী; সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ ও আব্বাস হোসাইন।

দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুত রহমান সালাম, সহ-সভাপতি মোজাম্মেল হক দিপু, হুমায়ুন কবির, মইনুল খোকন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহম্মেদ খোকন, রেজাউল করিম লিটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

শেষে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

পড়ুন: এবার রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন