২৮/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে যে ৬‌ দিন

প্রযুক্তিগত উন্নয়ন কাজের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ছয় দিন ইতালির ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বের সব ইতালিয়ান ভিসা অফিসে নতুন কোনো ভিসা আবেদন জমা দেওয়া যাবে না।

এ সময় ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি আবেদন প্রত্যাহারের অনুরোধও না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে দূতাবাস যদি অতিরিক্ত কোনো কাগজপত্র চেয়ে থাকে, শুধুমাত্র সেই নথিগুলোই নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ করা হবে।

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

দূতাবাস জানায়, ভিসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : http://নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন…

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন