০১/০৩/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা

ইতালি বিএনপির আগামী সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন দলটির অন্যতম সক্রিয় নেতা সোহাগ খান। বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি তার ভেরিফায়েড আইডিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। একইসঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক অঙ্গনে ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

সোহাগ খান জানান, ২০১০ সালে ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা যুবদলের ক্রীড়া সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির রাজনীতিতে তার যাত্রা শুরু হয়। দেশে থাকাকালীন সময় থেকেই তিনি দলের প্রতিটি কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

২০১৩ সালে ইতালি আসার পর থেকেই তিনি এখানকার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিশেষ করে ২০১৪ সাল থেকে শেখ হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে আয়োজিত প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সরব উপস্থিতি ছিল।

২০১৫ সালে ইতালি বিএনপির নির্বাচিত কমিটির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন তাকে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেন। এরপর থেকে তিনি নিরলসভাবে সংগঠনের জন্য কাজ করে আসছেন।

পরবর্তীতে সাবেক সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের নেতৃত্বেও প্রতিটি আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তিনি।

প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিয়ে দূতাবাসের বিরুদ্ধে আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতেও নেতৃত্ব দিয়েছেন সোহাগ খান। সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান উপলক্ষে রোমে আয়োজিত প্রতিটি কর্মসূচিতেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সোহাগ খান বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি অগাধ ভালোবাসা এবং আন্দোলনে অবিচল ভূমিকা বিবেচনা করে দল আমাকে যথাযথভাবে মূল্যায়ন করবে।”

বিজ্ঞাপন

পড়ুন: গাজায় গণহত্যার বিরুদ্ধে ইতালীতে এক যোগে প্রতিবাদ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন