০১/০৩/২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী কামরুজ্জামান রতন

ইতালি বিএনপির আসন্ন কমিটি গঠনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন,দলের পরিচিত মুখ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। তিনি ইতোমধ্যে ইতালির বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও বিএনপির আদর্শ ও সংগঠনের প্রতি নিষ্ঠা প্রদর্শন করে আসছেন রতন। তিনি ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে প্রবাসে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম রোমসহ ইতালির বিভিন্ন প্রদেশে আরও গতিশীলতা পায়।

বৃহত্তর কুমিল্লার এক রাজনৈতিকভাবে সচেতন পরিবারে জন্ম নেওয়া কামরুজ্জামান রতন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তরুণ বয়সে তিনি বাংলাদেশে ছাত্রদল ও পরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।

বর্তমানে তিনি ইতালির রাজধানী রোমে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যিনি প্রবাসীদের কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্থানীয় প্রবাসী সমাজে সততা, বিনয় এবং দায়িত্বশীলতার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।

ইতালি বিএনপির বহু নেতা-কর্মী মনে করেন, সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান রতনের প্রার্থিতা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও নতুন নেতৃত্ব গঠনের ধারাকে আরও শক্তিশালী করবে। তাঁরা আশা করছেন, রতনের নেতৃত্বে ইতালি বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে দলের কর্মকাণ্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা জানিয়েছেন, “কামরুজ্জামান রতন শুধু একজন সংগঠক নন, তিনি একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মতো যোগ্য নেতৃত্ব সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করতে পারে।

নিজের প্রার্থিতা সম্পর্কে কামরুজ্জামান রতন বলেন ঃ বিএনপি আমার আত্মার অংশ। আমি সবসময় দল ও প্রবাসী ভাইদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের ঐক্যই হবে আগামী দিনের শক্তি।

ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদে তাঁর এই প্রার্থিতা ইতোমধ্যেই ইতালির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতালি শাখার কমিটি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন