০১/০৩/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পিতা মরহুম মোঃ আবুল হাসেম ঢালীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় রোমে।

বিজ্ঞাপন

এ আয়োজন করেন ইতালি বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লি।

এ সময় বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ঢালি নাসির উদ্দিন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহফিলে বক্তারা বলেন, মরহুম আবুল হাসেম ঢালী ছিলেন সমাজের একজন সম্মানিত ব্যক্তি, তাঁর অবদান পরিবার ও সমাজে স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া পরিচালনা করেন স্থানীয় এক ইসলামিক স্কলার। মাহফিল শেষে সকলে মরহুমের রুহের শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

দেখুন: নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন