১০/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালিতে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণে ইতালিতে অনুষ্ঠিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা।  ৯ নভেম্বর রোমের এক মিলনায়তনে ইতালি বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রবীণ ও নবীন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে শক্তিশালী সংগঠন গড়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন


সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি হাজী লকিত উল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ মো. তাইফুর রহমান ছোটন, সঞ্চালনায় ছিলেন নাসির উদ্দিন খন্দকার। প্রধান বক্তা জাহাঙ্গীর আলম জুয়েল সহ প্রবীণ নেতৃবৃন্দ ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলকে নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুয়েল, বিশেষ বক্তা মো: আবুল কালাম, শামিমা জামান রুনু, বিশেষ অতিথি হিসেবে ইতালি বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান কামরুল, আব্দুর রহমান রবিন, মোজাম্মেল হক দিপু, লায়লা শাহ, হুমায়ুন কবির, এডভোকেট কামরুজ্জামান, নুরুল আবসার, শরিফ পাইক, দেলোয়ার হোসেন, মিয়া সিদ্দিক, মো: ইব্রাহিম প্রমুখ।


এছাড়াও বক্তব্য রাখেন জসিম উদ্দিন বেলাল, রফিকুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, হাজী সেলিম ভুইয়া, মজিবর সিকদার, ইমাম হাসান লিখন, কাউন আমিন উল্লা, আজিজ মুন্সী, আনিস সিকদার, নজরুল ইসলাম শিপন, নিজাম উদ্দিন শিমুল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রবাসীদের ভূমিকা ঐতিহাসিক— প্রবাসের প্রথম ভোট ধানের শীষে নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।”

সভায় উপস্থিত নেতাকর্মীরা অনলাইনে সদস্য পদ নবায়ন কার্যক্রমেও অংশ নেন।

পড়ুন- রংপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার

দেখুন- তলানিতে শেয়ারবাজার: আইনি ফাঁকে সুযোগ নিচ্ছে কোম্পানিগুলো |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন