০১/০৩/২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালির মহাসড়কে সিনেমা স্টাইলের ডাকাতি

গত ১ ডিসেম্বর ইতালীর রেজ্জিও ক্যালাব্রিয়ায় একটি মানি ট্রান্সফার ভ্যান বা ‘পোর্তাভালোরি’তে হামলা চালিয়ে প্রায় ২ মিলিয়ন ইউরো লুট করা হয়েছে।

বিজ্ঞাপন

Scilla ও Bagnara এর মধ্যবর্তী হাইওয়ে টানেলে ডাকাতরা রাস্তায় দুটি গাড়ি আড়াআড়ি রেখে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় পেরেক ছড়িয়ে ভ্যানটিকে আটকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ডাকাতরা পালানোর সময় গুলি ছুড়লেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। ডাকাতির এই ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে হালকা গাড়িগুলোকে সিলা জংশন দিয়ে বের করে দেওয়া হয়েছিলো। ভারী যানবাহন গুলোকে কাম্পো ক্যালাব্রো (Campo Calabro) জংশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো এবং রাস্তা থেকে পেরেক সরানোর কাজে নিয়োজিত হন।প্রশষান জানান হাইওয়ে সিসিটিবি থেকে অপরাধের চিহ্নিত করে, আইনের আওতায় আনা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত পেশাদার ডাকাত দলের কাজ। এ ঘটনাটিতে ইতালীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

পড়ুন- ঝিনাইদহে অডিটে ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানবন্ধন

দেখুন- বিএমএতে অনুষ্ঠিত হলো শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন