রোমে বৃহত্তর নোয়াখালীবাসীর গর্জন: ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত করতে ঐক্যের অঙ্গীকার
রোমে বৃহত্তর নোয়াখালীবাসী আজ এক কণ্ঠে উচ্চারণ করছে- ষড়যন্ত্রের রাজনীতি আর সহ্য করা হবে না!
সম্প্রতি বৃহত্তর নোয়াখালীর গর্বিত সন্তান, রোমস্থ বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ শাহ তৌহিদ কাদেরকে লাঞ্ছিত ও হেনস্তার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে সমগ্র নোয়াখালী প্রবাসী সমাজ।
এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে- কিছু স্বার্থান্বেষী মহল প্রবাসী সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু নোয়াখালীবাসী ঐতিহ্যগতভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে জানে, অপমান সইতে জানে না।
ইতালী বিএনপির সাবেক সভাপতি হাজী লকিয়ত উল্লাহর দৃঢ় নেতৃত্বে বৃহত্তর নোয়াখালীবাসী আজ শপথ করছে-
সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রবাসীদের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে।
যে কোনো অন্যায়, ষড়যন্ত্র ও অপমানের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
প্রবীণ নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন-
শাহ তৌহিদ কাদেরকে লাঞ্ছিত করার এই অপকর্ম শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং সমগ্র বৃহত্তর নোয়াখালীর অপমান।
তাই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন-
আগামী দিনে নোয়াখালীবাসীর সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
আজ রোমের আকাশে-বাতাসে একটাই স্লোগান ধ্বনিত হচ্ছে-
“অন্যায়ের বিরুদ্ধে নোয়াখালী এক কণ্ঠে, ঐক্যের পতাকা হাতে!”
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দেখুন: মাদারীপুরে ভুয়া নার্সদের অপসারনের দাবীতে বি*ক্ষো*ভ ও মানববন্ধন |
ইম/


