ইতালিতে মাত্র ১০০ ইউরো ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাঙালি যুবক বালা সাগর অভি হত্যার শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভি একটি রেস্টুরেন্টে কাজ করতেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত ইউক্রেনীয় শেফ, যিনি একই রেস্টুরেন্টে কর্মরত ছিলেন, নিজের আইনজীবীর সম্মুখে হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, কিচেনের ছুরি দিয়ে হত্যাটি সংঘটিত হয় এবং অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীরা নিশ্চিত করেছেন, এই হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত নয়। ঘটনার মূল কারণ ছিল মাত্র ১০০ ইউরো ফেরত চাওয়া নিয়ে দ্বন্দ্ব।
কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে ঘটনায়। বাঙালি অভি এমন একটি নৃশংসতার শিকার হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অভি হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পড়ুন: গাজায় গণহত্যার বিরুদ্ধে ইতালীতে এক যোগে প্রতিবাদ
এস/


