মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রথম পর্বে জাতীয় সংগীতের সাথে সাথে লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। দ্ীতিয় পর্বে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব, ও পররাষ্ট্র সচিবের প্রেরিত বিজয়ের বার্তা প্রবাসীদের সামনে পাঠ করেন দুতালয়ের মান্যবর রাষ্ট্রদূত ও সচিব মহোদয়।
পরে স্থানীর রাজনৈতিক, সাংবাদিক সামাজিক ব্যক্তি বর্গ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
শেষ পর্বে প্রবাসী শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ইতালীতে বেড়ে উঠা শিশুকিশোরা জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশি হয়।
অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি বিজয় দিবসের আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।
পড়ুন- গাইবান্ধা -৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম


