বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি শাখার আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে রোমে গভীর রাতে নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। নতুন নেতৃত্বের ঘোষণা শুনেই প্রবাসী নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে সমবেত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় মিষ্টি বিতরণের। নেতাকর্মীরা একে অপরকে অভিনন্দন জানিয়ে কুশল বিনিময় করেন। এতে প্রবাসী তরুণ সমাজের মাঝে নতুন উদ্দীপনা দেখা দেয় এবং তারা আশা প্রকাশ করেন- নতুন নেতৃত্বের হাত ধরে ইতালিতে যুবদলের কার্যক্রম আরও গতিশীল হবে।
নেতাকর্মীরা জানান, এই কমিটি প্রবাসীদের স্বার্থ রক্ষা, সংগঠনকে শক্তিশালী করা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্যকর ভুমিকা রাখবে।
রোমের গভীর রাতের সেই আনন্দঘন পরিবেশে দেশপ্রেম, ঐক্য ও সংগঠনের প্রতি ভালোবাসার উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটে।
পড়ুন : ইতালীতে বিএনপির সাবেক নেতা কামরুজ্জামানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


