২৭/০২/২০২৬, ১৬:০২ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৬:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের উপর হামলা প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের উপর হামলা প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের উপর হামলা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন। এ সময় তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের আটক করা হচ্ছে না। আমরা অবিলম্বে হাদি ভাইয়ের হত্যাকারিদের গ্রেফতারের দাবি জানাই। পাশাপাশি হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারিদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের নিন্দা জানান তিনি।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হাসিন ইশরাক মিম, শ্রমিক শক্তির জেলা কমিটির সদস্য সচিব রাতিন, জেলা কমিটির মুখ্য সংগঠক সাগর, সংগঠক সাথী, মিষ্টি, ছাত্রশক্তির জেলা আহবায়ক হযরত আলী অনিক, সদস্য সচিব অয়নসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে যায়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সংগঠনটি অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছে এমন দাবি করেছে সংগঠনটি। এরই প্রতিবাদের সারা দেশের দিনাজপুরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন:যে পরমাণু চুক্তি থেকে সরে গিয়েছিলেন ট্রাম্প

দেখুন:পাকিস্তানে তৈরি ‘রুহ আফজা’ ভারতে নিষিদ্ধ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন