আগামীর বাংলাদেশ ইনসাফের দেশ হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার কিশোরগঞ্জে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চোরাই পথে আজ নির্বাচন হবে না বলে জানিয়ে জামায়াত আমির বলেন, জাতিকে বিভক্ত করার সুযোগ দেওয়া হবে না। পচা রাজনীতি নয়, চব্বিশের এর যুবসমাজ চায় দেশের পরিবর্তন।
শফিকুর রহমান বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক। আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।


