ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন।
সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ তথ্য জানান।
তিনি বলেন, “নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের কারণে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। অর্থাৎ, বর্তমানে ৫০০ টাকার সংযোগে খরচ বাড়বে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে বাড়বে ২০০ টাকা।”
আমিনুল হাকিম সতর্ক করে বলেন, “টেলিকম পলিসি সংশোধন না করা হলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে।”
আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে এই পলিসি বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি।
পড়ুন: হাতের ফোনটি বদলানোর সময় হয়েছে বুঝবেন যেভাবে
আর/


