১১/০২/২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার হাত ভেঙে দিল প্রতিপক্ষ

পিরোজপুরের ইন্দুরকানীতে (জিয়ানগর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শুভর(২৮) হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতার রিয়াজুল ইসলাম শুভর বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা বেঁচে সিমানার মধ্যে রেখেছিল। এ সময় প্রতিবেশী মিলন শিয়ালীসহ তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক হাওলাদারের উপর অর্তকিত হামলা করে। তখন তার ডাক-চিৎকারে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ এগিয়ে আসলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে তার দুই হাত পিঠিয়ে ভেঙে দেয়।পরে ছাত্রদল নেতা শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী মুঠোফোনে কল দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

আহত ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ জানাম, আমার বাবা জমির মধ্যে আগাছা বাঁচতে ছিলেন। এসময় কিছু না বলে মিলন শিয়ালীসহ তার ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী আমার বাবার ওপর দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা করে। তখন তার ডাক-চিৎকারে সেখানে গেলে
সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে পিটিয়ে আমার দুই হাত ভেঙে দেয়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, এ বিষয় লিখিত অভিযোগ পেলে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

দেখুন: বৃষ্টিতে ডুবেছে রাজধানীর সড়ক-অলিগলি, সীমাহীন ভোগান্তি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন