29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইন্দুরকানীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ইন্দুরকানী (জিয়ানগর) সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘোষেরহাট বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুল কবির তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আপনাদের ভোটে যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামে নামকরণ করা হবে। এই অঞ্চলকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে। গরিব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের অর্থ অন্যের পকেটে যেতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষকদের সুদমুক্ত ও সহজলভ্য ঋণ প্রদান করে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

এ সময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কথাও তুলে ধরেন।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার,সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পড়ুন- হ্যন্ডট্রলির চাপায় নেত্রকোনায় শিশু নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন