১৭/০২/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বাস্তবায়নাধীন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল রানা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা, উপজেলা বিএনপি সভাপতি ফরিদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, সাবেক যুগ্ম সম্পাদক আহসানুল হক ছগির ও সমবায়ী প্রতিনিধি মাস্টার শাহাদাত হোসেন (সবুজ) খলিফা প্রমুখ।

অফিস সূত্রে জানা গেছে, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। ১৩ অক্টোবর চূড়ান্ত খসড়া তালিকা এবং ২০ অক্টোবর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বিধি অনুযায়ী বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে ফায়জুল কবির তালুকদারকে সভাপতি এবং মাস্টার মো. জাকির হোসেন খলিফাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো. হাবিবুর রহমান হাওলাদার, হাবিবুর রহমান সিপাহী, শামসুল হক খান, আব্দুস সালাম সিকদার, রফিকুল ইসলাম গাজী ও আব্দুল লতিফ সিকদার।

নবনির্বাচিত সভাপতি ফায়জুল কবির তালুকদার বলেন, “ইন্দুরকানী ইউসিসিএ’র সমবায়ীদের পাশে আমি ও আমার পরিবার সবসময় ছিলাম, আছি ও থাকব। সমবায়ীদের অনুরোধে প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি— তাদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করব। ২০১৪ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। ২০১৮ ও ২০২৪ সালে চেয়ারম্যান পদে বিপুল ভোট পেলেও রাজনৈতিক কারণে দায়িত্ব নিতে পারিনি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন

পড়ুন : নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রস্তাব বাতিলের দাবিতে পিরোজপুরে নার্সদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন