বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুক্কা সাগরে তেরনাতে শহরের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর: আল-জাজিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, উত্তর মালুক্কা প্রদেশের উপকূলীয় এলাকায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন টারনাটে ও টিডোরসহ আশপাশের এলাকায় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ছবিও প্রচার করা হয়েছে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। এছাড়া গুয়াম, জাপান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলে ০.৩ মিটারের কম উচ্চতার ঢেউ দেখা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পড়ুন: ১১ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন