বিজ্ঞাপন

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার (ওসি) মো, মেহেদী হাসান জানান, সন্ধ্যায় মরদেহটি পুকুরের পানিতে ভাসতে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : শৈলকূপার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন ও রাজুকে গ্রেফতার দেখাল আদালত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন