বিজ্ঞাপন

ইবি শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) পুকুরে ডুবে সাজিদ আবদুল্লাহ নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে নিহত সাজিদ আবদুল্লাহ’র সহপাঠি ও শিক্ষাথীরা বলেন, সবাই একত্রিত হয়েছি, আমার ভাই সাজিদের বিচারের দাবিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য প্রশাসনকে দ্রুত তদন্ত রিপোর্ট দিতে হবে। এতে দেরি হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। হরহামেশাই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে এবং শতভাগ আবাসিকতা,পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার জোর দাবি জানান তারা।

এর আগে গেল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

পড়ুন : ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন