বিজ্ঞাপন

ইমন-হৃদয়ের ফিফটিতে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা। পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে কোনোমতে লড়াই করার মতো রান করেছে টাইগাররা। ২৫ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে মিরাজদের সংগ্রহ দাঁড়ায় ২৪৮ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। শনিবার (৫ জলাই) দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই তানজিদ হাসান তামিমের উইকেটের হারায় বাংলাদেশ।

পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। একাধিক সিনিয়র ক্রিকেটার অবসরে গেছেন গত কয়েক বছরে। তাদের না থাকায় একাদশ সাজাতে কিছুটা হলেও বিপাকে পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে টাইগাররা। এদিন একাদশে সুযোগ পাননি লিটন দাস। ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন তিনি। তার জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে আজ সুযোগ পান শামীম হোসেন পাটোয়ারী। তবে সুযোগ কাজে লাগাতে পারলেন না।

সাধারণত লোয়ার মিডল অর্ডারে খেলেন শামীম। আজ তাকে মিডল অর্ডারে খেলানো হয়েছিল। ছয়ে নেমে ভালোই শুরু করেছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। আসিথা ফার্নান্দোর শট বলে পুল করে ছক্কা মারার চেষ্টায় ফাইন লেগে জানিথ লিয়ানাগের হাতে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ২২ রান করেছেন তিনি।

ওয়ানডের নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম সিরিজ খেলছেন মিরাজ। অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করতে পারেননি তিনি। পরপর দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ এই অলরাউন্ডার।

প্রথম ম্যাচে ডাক মেরেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে আজ সুযোগ ছিল ফেরার। তবে পারলেন না। দলের প্রয়োজন ছিল জুটি গড়ার কিন্তু বাজে শট খেলে উল্টো দলের বিপদ বাড়িয়েছেন তিনি। ফেরার আগে ১০ বলে করেন ৯ রান।

বিজ্ঞাপন

পড়ুন : সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন